বদলগাছী উপজেলার মথুরাপুর এলাকা থেকে ১৫কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫ সিপিসি-৩
- আপডেট সময়ঃ ০২:৫০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- / ১৩৯ বার পড়া হয়েছে।

বদলগাছী নওগাঁ প্রতিনিধি:
এরই ধারাবাহিকতায় ৩০ মার্চ ২০২৬ তারিখ ১১ টা ৩০ মিনিটে নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মথুরাপুর এলাকা থেকে হতে অবৈধ মাদকদ্রব্য ১৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ আকরাম হোসেন (২৩), পিতা- মৃত সোয়েব, সাং – থুপশহর, থেকে গ্রেফতার করে।
। ঘটনাসূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামি মোঃ আকরাম চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করতঃ নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল গ্রেফতারকৃত আসামি মোঃ আকরাম এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। অতঃপর ৩০-০৩-২০২৬ তারিখ ১১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার বদলগাছি উপজেলার মথুরাপুর এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের সময় র্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ আকরামকে আটক করে। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে আটককৃত আসামি মোঃ আকরাম এর দখলে থাকা অবৈধ মাদকদ্রব্য ১৫ কেজি গাঁজা উদ্ধার করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অকপটে স্বীকার করে ও বলে যে, উল্লেখিত মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের জন্য ঘটনাস্থলে অবস্থান করেছিল। জিজ্ঞাসাবাদে আরো বলে যে, তার পুরো নাম মোঃ আকরাম হোসেন (২৩), পিতা- মৃত সোয়েব, সাং – থুপশহর, থানা- বদলগাছি , জেলা- নওগাঁ বলে জানায়। মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে।




















