০২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

ভূয়া নিয়োগ স্থগিত: প্রশংসায় ভাসছেন মণিরামপুর ইউএনও সম্রাট হোসেন

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ ০৫:২৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • / ১৯ বার পড়া হয়েছে।

মনিরামপুর (যশোর) প্রতিনিধি:

যশোরের মণিরামপুর উপজেলার ধলীগাতি সুন্দলপুর আলিম মাদ্রাসায় অভিযোগের ভিত্তিতে ভূয়া নিয়োগ প্রক্রিয়া স্থগিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সম্রাট হোসেন। এ ঘটনায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে, তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার ইউএনও প্রশংসার ভাসচ্ছে।
২৮ মার্চ সকালে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ইউএনও সম্রাট হোসেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খানকে সঙ্গে নিয়ে উক্ত মাদ্রাসায় উপস্থিত হন। এলাকাবাসী ও অভিভাবকরা তাদের অভিযোগ সরাসরি প্রশাসনের কাছে তুলে ধরেন।
অভিযোগে জানানো হয়, মাদ্রাসার সুপার আব্দুল ওয়াদুদ সরকারি নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের প্রতিবন্ধী ছেলে ও ভাতিজাকে নিয়োগ দিতে একটি কথিত ‘ভূয়া নিয়োগ বোর্ড’ গঠন করেছে। এমনকি ঢাকা থেকে নিয়োগ কর্মকর্তা এনে প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করছে।
ঘটনাস্থলে উপস্থিত জাতীয় নিয়োগ বোর্ড সংশ্লিষ্ট অর্থ ও প্রশাসনিক কর্মকর্তা মাহামুদুল হাসানের উপস্থিতিতে দুইটি পদের বিপরীতে ছয়জন প্রার্থীর নিয়োগ পরীক্ষায় ব্যাপক অসংগতি ধরা পড়ে। ইউএনও সম্রাট হোসেন তাৎক্ষণিকভাবে নিয়োগ প্রক্রিয়া বাতিলের নির্দেশ দেন এবং স্থানীয়দের মতামতে নতুন করে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া গ্রহণের কথা জানান।
ওসি রজিউল্লাহ খান বলেন, “এত বড় একটি নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে উপজেলা প্রশাসন বা থানাকে অবগত না করা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি সন্দেহজনক মনে হচ্ছে। তিনি অভিযুক্ত সুপারের কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করেন।
প্রশাসনের এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেন স্থানীয়রা। তারা বলেন, দ্রুত ব্যবস্থা নেওয়ায় একটি অনিয়মিত নিয়োগ প্রক্রিয়া বন্ধ করা সম্ভব হয়েছে।
পরবর্তীতে ইউএনও সম্রাট হোসেন স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, জনগণের সেবা করাই আমাদের দায়িত্ব। আপনাদের স্বার্থই আমাদের কাছে অগ্রাধিকার। তার এমন বক্তব্য ও আচরণে উপস্থিত জনগণ সন্তোষ প্রকাশ করেন এবং কৃতজ্ঞতা জানান।
ইতিমধ্যে অভিযুক্ত মাদ্রাসা সুপারের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু হয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র দাবি করেছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

ভূয়া নিয়োগ স্থগিত: প্রশংসায় ভাসছেন মণিরামপুর ইউএনও সম্রাট হোসেন

আপডেট সময়ঃ ০৫:২৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬