০২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
সংবাদ শিরোনামঃ
মধুখালীতে খুচরা বাজারে অতিরিক্ত দামে অকটেন বিক্রি করায় খুচরা ব্যবসায়ী কে জরিমানা
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:
- আপডেট সময়ঃ ০৪:০৩:৪২ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
- / ২৮ বার পড়া হয়েছে।

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালীতে খুচরা বাজারে অতিরিক্ত দামে অকটেন বিক্রি করার অপরাধে এক খুচরা ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও সরকারি কমিশনার (ভূমি) এরফানুর রহমান।
সোমবার( ৩০ মার্চ) উপজেলার মেগচামী ইউনিয়নে অভিযান পরিচালনা করে ঝুমা ট্রেডার্স এর মালিক হেলাল আহমেদকে এ জরিমানা করা হয়।
এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও মধুখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি এরফানুর রহমান বলেন, খুচরা বাজারে অতিরিক্ত দামে অকটেন বিক্রি হচ্ছে এমন অভিযোগে সোমবার মেগচামী ইউনিয়নে ঝুমা ট্রেডার্স এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বেশী দামে অকটেন বিক্রি করার কথা হেলাল আহমেদ স্বীকার করেন। তাকে ২০০০০ টাকা জরিমানা করা হয়।
ট্যাগসঃ



















