০২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

মণিরামপুরে সরকারি রাস্তা কেটে মাছের ঘের বৃদ্ধি এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কা’রাদণ্ড

শামছুর রহমান
  • আপডেট সময়ঃ ০৮:৫০:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • / ২২ বার পড়া হয়েছে।

মনিরামপুর থেকে:

​যশোরের মণিরামপুর উপজেলার হরিহরনগরে সরকারি রাস্তা ও কৃষিজমি কেটে মাছের ঘের তৈরির অপরাধে মাহাতাব মোড়ল (৫০) নামে এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কা’রাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২৯ মার্চ দুপুরে উপজেলার রূপসপুর গ্রামে অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন।​ সাজাপ্রাপ্ত মাহাতাব মোড়ল রূপসপুর গ্রামের বুধো মোড়লের ছেলে।
​​স্থানীয় সূত্রে জানা গেছে, মাহাতাব মোড়ল কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই নিজের ৮৫ শতক কৃষিজমি থেকে মাটি কেটে মাছের ঘের তৈরি করছিল। সাথে সরকারি ৫০ শতক রাস্তা দখল করে মাটি কেটে ঘেরের পরিধি বাড়াতে কাজ শুরু করে। গ্রামবাসী এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করলে কর্তৃপক্ষ নজরে নেয়।
​​আদালত সূত্রে জানা যায়, গত শনিবার ২৮ মার্চ হরিহরনগর ইউনিয়ন ভূমি কর্মকর্তা অভিযুক্ত মাহাতাবকে নোটিশের মাধ্যমে মাটি কা’টা বন্ধের নির্দেশ দেন। তবে প্রশাসনের সেই নির্দেশনায় বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শনিবার রাতভর এবং রোববার দুপুর পর্যন্ত মাটি কাটার কাজ চালিয়ে যায়।
​ভ্রাম্যমাণ আদালত রোববার দুপুরে ঘটনাস্থলে যেয়ে অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন। এ সময় তিনি সরকারি কাজে বাধা ও অবৈধভাবে মাটি কাটার দায়ে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’ অনুযায়ী তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
​​অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন বলেন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কৃষিজমি ও সরকারি রাস্তা কেটে ঘের তৈরি করা দণ্ডনীয় অপরাধ। নোটিশ দেওয়ার পরেও কাজ চালিয়ে যাওয়ায় তাকে এই কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে আসামির পরিবার ক্ষতিগ্রস্ত সরকারি রাস্তা নিজ খরচে সংস্কার করে দেওয়ার অঙ্গীকার করেছে।
​এলাকাবাসীর দাবি, এমন পদক্ষেপে সরকারি সম্পদ দখলকারীদের মধ্যে ভীতির সঞ্চার হবে এবং কৃষি জমি রক্ষার এই অভিযান অব্যাহত রাখা উচিত।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

মণিরামপুরে সরকারি রাস্তা কেটে মাছের ঘের বৃদ্ধি এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কা’রাদণ্ড

আপডেট সময়ঃ ০৮:৫০:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬