০২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬

চারঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: অটোরিকশা-ট্রলির সংঘর্ষে স্কুলছাত্র নিহত, আহত ২

চারঘাট রাজশাহী প্রতিনিধিঃ
  • আপডেট সময়ঃ ০৯:০৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • / ২৬ বার পড়া হয়েছে।

চারঘাট রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহীর চারঘাট উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন।
শুক্রবার (২৭ মার্চ ২০২৬) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে চারঘাট মডেল থানাধীন চারঘাট ইউনিয়নের রাওথা গ্রামস্থ বানেশ্বর -টু-ঈশ্বরদী মহাসড়কের নুরুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাফিউল এহসান (১৩), পিতা মোঃ রাজু আহমেদ ও মাতা মোসাঃ ইয়াসমিন বেগম। তাদের বাড়ি রাজশাহী মহানগরের কাটাখালি থানার চর শ্যামপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাফিউল এহসানসহ পাঁচ বন্ধু নিজ বাড়ি থেকে বাঘা মেলায় ঘুরতে গিয়েছিলেন। মেলা শেষে ফেরার পথে তাদের বহনকারী যাত্রীবাহী অটোরিকশাটি নুরুর বটতলা এলাকায় পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা খড়ি বোঝাই একটি ট্রলির সঙ্গে অসাবধানতাবশত সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই রাফিউল এহসানের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে গুরুতর আহত আরও দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
এদিকে দুর্ঘটনার পর ট্রলির চালক পালিয়ে গেছে বলে জানা গেছে। নিহতের মরদেহ বর্তমানে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

এ বিষয়ে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ফারুকী বলেন,দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি অসাবধানতাজনিত দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ট্রলির চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আমরা কাজ করছি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত সড়ক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

চারঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: অটোরিকশা-ট্রলির সংঘর্ষে স্কুলছাত্র নিহত, আহত ২

আপডেট সময়ঃ ০৯:০৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬