০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

গোদাগাড়ীতে ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন মোঃ সদর উদ্দিন

আতিকুর রহমান
  • আপডেট সময়ঃ ০৩:৫৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • / ৯৬ বার পড়া হয়েছে।

স্টাফ রিপোর্টার:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গোদাগাড়ী উপজেলাবাসীসহ দেশের সকল ধর্মপ্রাণ মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী জেলা বিএনপির সদস্য ও গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সদর উদ্দিন।
তিনি তার শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য বয়ে আনে শান্তি, সম্প্রীতি ও ভালোবাসার বার্তা।
মোঃ সদর উদ্দিন আরও বলেন, সমাজের সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধনী-গরিব নির্বিশেষে সবাইকে একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, ঈদের এই আনন্দ সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে এবং দেশ এগিয়ে যাবে উন্নয়ন ও অগ্রগতির পথে।
তিনি গোদাগাড়ী উপজেলাবাসীর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি মানুষের মাঝে, গড়ে উঠুক একটি মানবিক ও সুন্দর সমাজ।”

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

গোদাগাড়ীতে ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন মোঃ সদর উদ্দিন

আপডেট সময়ঃ ০৩:৫৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬