গোদাগাড়ী দেওপাড়া ইউনিয়ন ৮নং ওয়ার্ডবাসীকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ইউসুফ আকবর রতন
- আপডেট সময়ঃ ০৮:৫৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
- / ৬৭ বার পড়া হয়েছে।

স্টাফ রিপোর্টার:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মেম্বার পদপ্রার্থী ইউসুফ আকবর রতন।
ঈদকে কেন্দ্র করে প্রকাশিত এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদ-উল-ফিতর আমাদের মাঝে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। এই পবিত্র দিনে আমি ৮নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।”
তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন, সেবা নিশ্চিতকরণ এবং জনগণের পাশে থেকে কাজ করার প্রত্যয় নিয়ে তিনি মেম্বার পদে প্রার্থী হয়েছেন। এলাকার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউসুফ আকবর রতন দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন এবং তরুণ সমাজের কাছে একজন পরিচিত মুখ। তার এই শুভেচ্ছা বার্তা ইতোমধ্যে এলাকাবাসীর মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।
পবিত্র ঈদকে সামনে রেখে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী এবং তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি জনগণের পাশে থেকে কাজ করবেন।



















