০৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

বেতাগীতে প্রাথমিক শিক্ষকদের ইফতার ও মিলনমেলা

সোহেল রানা ( বরগুনা )
  • আপডেট সময়ঃ ০৯:১৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • / ৪৮ বার পড়া হয়েছে।

সোহেল রানা ( বরগুনা )

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বেতাগী উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পৌর শহরের বিসমিল্লাহ চাইনীজ রেস্তরায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে রাজনৈতিক নেতা, শিক্ষক ও শিক্ষা কর্মকর্তা, গণমাধ্যম কর্মির অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. রাসেল সাবরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান কবির,বিএনপি নেতা জলিলুর রহমান নান্না, এস.এম নুরুল ইসলাম পান্না, আজিজুর রহমান হাওলাদার, হাবীবুর রহমান নান্না, মিজানুর রহমান খান, অধ্যক্ষ মো: শাহীন, মাহাবুবুল আলম সুজন, মামুন পারভেজ আসাদ, জলিলুর রহমান খন্দকার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওহিদুর রহমান, বেতাগী প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম সিদ্দিকী, সাবেক সভাপতি সাইদুল ইসলাম মন্টু, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি সেলিম আহম্মেদ,সাধারণ সম্পাদক আব্দুল মন্নান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাহী সভাপতি মো: জসিম উদ্দীন ও সাধারণ সম্পাদক মোস্তারী আক্তার এ্যানীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ইফতারের আগে সাবেক প্রধান মন্ত্রী প্রয়াত খালেদা জিয়া,মুক্তিযোদ্ধা ও শহীদ জুলাই যোদ্ধাদের স্মরণ এবং দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, প্রধান শিক্ষক রুহুল আমীন। পাশাপাশি মোনাজাতে উপস্থিত সকল এবং তাদের পরিবারবর্গের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছরই শিক্ষকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করতে এই ধরণের আয়োজন করা হয়। এ আয়োজনে উপজেলার শিক্ষকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বেতাগীতে প্রাথমিক শিক্ষকদের ইফতার ও মিলনমেলা

আপডেট সময়ঃ ০৯:১৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬