০৯:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

ঈদ উল ফিতর ঘিরে বাগমারায় জমজমাট পোশাকের বাজার

শামীম রেজা
  • আপডেট সময়ঃ ১১:২৯:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • / ৭২ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহীর বাগমারা জুড়ে জমে উঠেছে পোশাকের বাজার। ঈদকে সামনে রেখে উপজেলার বিভিন্ন মার্কেট ও দোকানে ক্রেতাদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ভবানীগঞ্জ নিউ মার্কেটের প্রতিটি পোশাকের দোকানে সকাল থেকে রাত পর্যন্ত চলছে কেনাবেচা।

ভবানীগঞ্জ নিউমার্কেট ছাড়াও মচমইল, তাহেরপুর, হাট গাঙ্গোপাড়া, মোহনগঞ্জ, মাদারীগঞ্জ, শিকদারী, দামনাশ সহ বিভিন্ন হাট বাজারে জমে উঠেছে ঈদের কেনাকাটা।

দোকানগুলোতে নারী, পুরুষ ও শিশুদের জন্য নতুন ডিজাইনের পাঞ্জাবি, শার্ট, থ্রি-পিস, শাড়ি, লেহেঙ্গা ও বিভিন্ন ফ্যাশনেবল পোশাক সাজিয়ে রাখা হয়েছে। ক্রেতারা পরিবারের সদস্যদের জন্য পছন্দমতো পোশাক কিনতে ভিড় করছেন। বিক্রেতারাও ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন মান ও দামের পোশাক সরবরাহ করছেন।

ব্যবসায়ীরা জানান, ঈদকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই বিক্রি অনেক বেড়েছে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত দোকানে ক্রেতাদের ভিড় লেগেই আছে। আবহাওয়া অনুকূলে থাকলে ঈদের আগের দিনগুলোতে বিক্রি আরও বাড়বে বলে আশা করছেন তারা।

মতিউর রহমান নামে এক ক্রেতা জানান, ঈদে নতুন পোশাক কেনা বাঙালির ঐতিহ্যের অংশ। তাই পরিবারের সবাইকে নিয়ে মার্কেটে এসে পছন্দের পোশাক ক্রয় করছি।
এদিকে ক্রেতাদের ভিড় বাড়ায় মার্কেট এলাকায় নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও বাজার কমিটির পক্ষ থেকেও বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঈদকে ঘিরে জমজমাট কেনাবেচায় খুশি ব্যবসায়ী ও ক্রেতা—এমন প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে উঠেছে বাগমারার পোশাকের বাজার।

ভবানীগঞ্জ নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ও ব্যবসায়ী অধ্যক্ষ ড. ওয়ারেছ আলী জানান, প্রতিবছরের ন্যায় এবারও রোজার শুরু থেকেই বিক্রয় ভালো হচ্ছে। ক্রেতাদের উপস্থিতিও সন্তোষজনক। ঈদের দিন যত ঘনিয়ে আসছে বিক্রি তত বাড়ছে। বাগমারা সহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে ঈদের কেনাকাটা করতে আসছেন ক্রেতারা বলেও জানান তিনি।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

ঈদ উল ফিতর ঘিরে বাগমারায় জমজমাট পোশাকের বাজার

আপডেট সময়ঃ ১১:২৯:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬