১২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

তরুণদের কুরআন চর্চা উৎসাহিত করতে রাজশাহী উন্নয়ন ফোরামের উদ্যোগে প্রতিযোগিতা

আতিকুর রহমান
  • আপডেট সময়ঃ ০৯:৩৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • / ১৬ বার পড়া হয়েছে।

স্টাফ রিপোর্টার:

রাজশাহীর বোয়ালিয়ায় অবস্থিত সাংস্কৃতিক, ক্রীড়া ও স্বেচ্ছাসেবী সংগঠন “তরুণ্যের অগ্রযাত্রা, রাজশাহী উন্নয়ন ফোরাম”-এর উদ্যোগে তরুণ প্রজন্মের মাঝে পবিত্র কুরআনের শিক্ষা ও চর্চা ছড়িয়ে দিতে একটি বিশেষ আয়োজন করা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৪ মার্চ ২০২৬ (রোজ শনিবার) দিনব্যাপী পবিত্র কুরআন তেলাওয়াত ও প্রতিযোগিতা আয়োজন করা হবে। এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো তরুণদের কুরআন চর্চায় উৎসাহিত করা এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশের জন্য একটি সুন্দর ও সৃজনশীল প্ল্যাটফর্ম তৈরি করা।
আয়োজকরা জানান, প্রতিযোগিতাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে। একই সঙ্গে প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থাও রাখা হয়েছে।
এই মহৎ উদ্যোগ সফল করতে সংগঠনের পক্ষ থেকে সমাজের সচেতন ব্যক্তি ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা কামনা করা হয়েছে। তাদের মতে, সকলের সম্মিলিত সহযোগিতা পেলে তরুণদের মাঝে ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ আরও বিস্তৃতভাবে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে।
এ বিষয়ে সংগঠনের সভাপতি ফয়সাল সরকার ডিকো ও সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম অরভ কুমার আশা প্রকাশ করেন, সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতায় এই আয়োজন সফল হবে এবং তরুণ প্রজন্ম কুরআনের আলোয় আলোকিত হয়ে একটি সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখবে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

তরুণদের কুরআন চর্চা উৎসাহিত করতে রাজশাহী উন্নয়ন ফোরামের উদ্যোগে প্রতিযোগিতা

আপডেট সময়ঃ ০৯:৩৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬