০৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

মান্দায় ২৪টি মাদ্রাসা ও এতিমখানায় ১৮.৭৫০ মেট্রিক টন চালের ডি.ও বিতরণে এমপি ডাঃ ইকরামুল বারী টিপু

মান্দা প্রতিনিধি:
  • আপডেট সময়ঃ ১২:০১:০৫ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / ২১৬ বার পড়া হয়েছে।

মান্দা প্রতিনিধি:

নওগাঁর মান্দা উপজেলায় মানবিক কর্মসূচির আওতায় জি.আর খাত থেকে বরাদ্দপ্রাপ্ত ২৪টি মাদ্রাসা ও এতিমখানার আহারের জন্য ১৮.৭৫০ মেট্রিক টন চালের ডি.ও (ডেলিভারি অর্ডার) বিতরণ করা হয়েছে।
শনিবার (৮ মার্চ) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চালের ডি.ও বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের নির্বাচিত সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ,
উপজেলা প্রকৌশলী আবু সায়েদ,উপজেলা মৎস্য অফিসার দিপংকর পাল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের খাবারের ব্যবস্থা নিশ্চিত করতে সরকার বিভিন্ন মানবিক কর্মসূচি বাস্তবায়ন করছে। মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীরা যেন সুষ্ঠুভাবে পড়াশোনা করতে পারে এবং পুষ্টির অভাবে ভুগতে না হয় সেজন্যই এ ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে।
অনুষ্ঠান শেষে উপস্থিত মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষের মাঝে চালের ডি.ও বিতরণ করা হয়।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় ২৪টি মাদ্রাসা ও এতিমখানায় ১৮.৭৫০ মেট্রিক টন চালের ডি.ও বিতরণে এমপি ডাঃ ইকরামুল বারী টিপু

আপডেট সময়ঃ ১২:০১:০৫ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬