দুর্গাপুরে পবিত্র ঈদুলফিতর উপলক্ষে নিজ উদ্যোগে ৫০টি অসহায় ও হতদরিদ্র,পরিবারের মাঝে লাচ্ছা, সেমাই, চিনি ও নগদ অর্থ বিতরণ
- আপডেট সময়ঃ ০৮:৪১:২২ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
- / ২৩৯ বার পড়া হয়েছে।

রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৪নং দেলুয়াবাড়ী ইউনিয়ন ৬নং ওয়ার্ডের ক্ষিদ্র লক্ষ্মীপুর ও তিওরকুড়ী গ্রামে মৃত: আব্দুল খালেকের ছেলে, মোঃ হালিম আলী তার নিজ উদ্যোগে স্থানীয় যুব সমাজকে নিয়ে, পবিত্র ঈদুলফিতর উপলক্ষে ৫০টি অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে লাচ্ছা, সেমাই-৫০০গ্রাম ও চিনি-৫০০গ্রাম উপহার সামগ্রী ও অসুস্থ মানিককে নগদ অর্থ তুলে দেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৫-মার্চ-২০২৬ইং) জুম্মার নামাজ শেষে, তিওরকুড়ী ও ক্ষিদ্র লক্ষ্মীপুর গ্রামের ৫২টি অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে লাচ্ছা, সেমাই-৫০০গ্রাম ও চিনি-৫০০গ্রাম ও নগদ অর্থ বিতরণ করেছেন হালিম।
এমন মহৎ উদ্যোগে মোঃ হালিম আলী সাথে উপস্থিত ছিলেন, তার মেয়ের জামাই, ছাত্রদল নেতা, আরাফাত রহমান, রনি মাহমুদ ফারাবী, এস. এস. সাগর, রবিন, সজীব, ইসলাম, , সাজেদুর রহমান, রোহান, মাহিম ইসলাম, জীবন সহ যুব সমাজের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এমন মহৎ উদ্যোগ দেখে এলাকাবাসীর অবাক করার মত দৃশ্য চোখে পড়ে এসেছে এবং অনেকেই বলেছেন, এমন মহৎ উদ্যোগ নিজ নিজ এলাকায় সকলের জায়গা থেকে অসহায় হতদরিদ্র পরিবারের পাশে যদি দাঁড়াতো তাহলে এই ঈদ আনন্দময় হয়ে উঠতো সকলের জায়গা থেকে।
এ বিষয়ে মোঃ হালিম আলীর সাথে কথা বললে তিনি বলেন,,, আলহামদুলিল্লাহ সামনে পবিত্র ঈদ উপলক্ষে আমি আমার নিজ উদ্যোগে, স্থানীয় যুব সমাজকে নিয়ে মহল্লার ৫২টি অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে এই ছোট্ট উপহার তুলে দিতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে।
এ সময় ছাত্রদল নেতা, আরাফাত রহমান, রনি মাহমুদ ফারাবী সহ অন্যান্যদের সাথে কথা বললে তারা বলেন, সবাই নিজ নিজ জায়গা থেকে এলাকার হতদরিদ্র ও অসহায় ফ্যামিলিদের পাশে দাঁড়িয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়া আমাদের কাছে মূল কারণ বলে আমরা মনে করি।



















