১১:১০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

পুঠিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে মুদি দোকানিকে ১০ হাজার জরিমানা

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ
  • আপডেট সময়ঃ ০৮:১৪:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • / ১৩ বার পড়া হয়েছে।

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর পুঠিয়ায় পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন।

মঙ্গলবার (৩মার্চ) দুপুর ১টা থেকে ৪টা পযর্ন্ত উপজেলার ধোপাপাড়া বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় পণ্যের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা, লাইসেন্স না থাকা, বেশি দামে পণ্য বিক্রি এবং
মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া তাঁকে নির্দেশ দেওয়া হয়, ভবিষ্যতে দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ বা বিক্রি করা যাবে না।

উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
শিবু দাস সুমিত এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তিনি জানান, বর্তমান বাজার প্রেক্ষাপটে অসাধু ব্যবসায়ীরা যাতে পণ্যের দাম বেশি নিতে না পারেন, সে লক্ষ্যে উপজেলা ও পৌরসভা এলাকায় রাজশাহী জেলা প্রশাসক এর নির্দেশনায় এই অভিযান চালানো হয়েছে। অভিযানে মূল্যতালিকা টাঙানো, বাড়তি দাম রাখা ও ভেজাল পণ্য বিক্রির মতো বিষয়গুলো তদারকি করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস আরও বলেন, কিছু অসাধু ব্যবসায়ী পরিস্থিতির সুযোগ নিয়ে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করেন। সাধারণ মানুষের স্বার্থে এবং বাজারদর নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসনের এই বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

অভিযানকালে পুঠিয়া থানা পুলিশের টিম ও উপজেলা প্রশাসনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

পুঠিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে মুদি দোকানিকে ১০ হাজার জরিমানা

আপডেট সময়ঃ ০৮:১৪:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬