বাগমারায় সালেহা ইমারত কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান
- আপডেট সময়ঃ ০৬:৪৮:১১ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
- / ২৪ বার পড়া হয়েছে।

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার সাঁকোয়া শিকদারী এলাকায় অবস্থিত সালেহা ইমারত কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ মার্চ ২০২৬) বিকেল ৪টায় সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনা গ্রুপের পরিচালক এহেতেশামুল হক তমাল। সভাপতিত্ব করেন সালেহা ইমারত কোল্ড স্টোরেজ লিমিটেডের সিনিয়র ম্যানেজার (হিসাব শাখা) সোহরাব হোসেন মাসুম।
অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন প্রতিষ্ঠানটির সিনিয়র ম্যানেজার মোঃ সাজ্জাদুর রহমান জুয়েল।
এতে উপস্থিত ছিলেন, এনা গ্রুপের অডিট অফিসার আনোয়ার হোসেন সহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকের উৎপাদিত আলু সঠিকভাবে সংরক্ষণ নিশ্চিত করতে সালেহা ইমারত কোল্ড স্টোরেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের উদ্যোগ কৃষকদের ন্যায্যমূল্য প্রাপ্তি ও কৃষিখাতের উন্নয়নে সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
শেষে দেশ, জাতি ও প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
চলতি বছরে সালেহা ইমারত কোল্ড স্টোরেজে ২ লাখ ১০ হাজার বস্তা বিভিন্ন আলু সংরক্ষণের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।









