মান্দায় অবৈধ মাটি কাটায় দুইজনকে জরিমানা
- আপডেট সময়ঃ ০৮:১৪:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ৮৮ বার পড়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক:
নওগাঁ জেলার মান্দা উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলার পরানপুর ইউনিয়নের বান্দাইপুর ও পরানপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে ইটভাটায় বিক্রির উদ্দেশ্যে কৃষিজমি থেকে বেআইনিভাবে মাটি কাটা ও পরিবহনের প্রমাণ পাওয়া যায়।
অভিযানের সময় ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’ লঙ্ঘনের দায়ে দুটি পৃথক মামলা দায়ের করা হয়। পরে অভিযুক্তদের মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ বলেন, কৃষিজমি সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধ মাটি কাটা রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



















