দুর্গাপুরে নবনির্বাচিত এমপি অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা
- আপডেট সময়ঃ ০৪:৪৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদক:
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের সঙ্গে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা ও মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতেই ফুল ও সম্মাননা ক্রেস্ট দিয়ে নবনির্বাচিত এমপিকে শুভেচ্ছা জানানো হয়।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় দুর্গাপুর উপজেলা হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাশতুরা আমিনা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু, উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মদ, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইদুর রহমান মন্টু, দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক জুবায়েদ হোসেন, দুর্গাপুর পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক হাসানুজ্জামান লাল্টু, দুর্গাপুর পৌর বিএনপির সদস্য সচিব আহমেদ রেজাউল হক স্বপন, দুর্গাপুর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক চয়েন উদ্দিন শেখ, দুর্গাপুর উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য জার্জিস হোসেন সোহেল, দুর্গাপুর উপজেলা সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য হাসান ফারুক ইমাম সুমন, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অঃদাঃ) লাইলা আখতার জাহান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, সমাজসেবা অফিসার আ.ন.ম. রাকিবুল ইউসুফ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ দুরুল হোদা, উপজেলা কৃষি অফিসার সাহানা পারভীন লাবনী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম. শামীম আহম্মেদ, দুর্গাপুর উপজেলার সকল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও রাজনৈতিক নেতাকর্মীরা।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ভূমি ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, দুর্গাপুরের কৃষি ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে অপরিকল্পিত পুকুর খনন। তিনি স্পষ্টভাবে জানান, আজ থেকে কোনো ধরনের পুকুর খনন করা যাবে না। এ বিষয়ে প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন তিনি।
তিনি আরও বলেন, দুর্গাপুর উপজেলার উন্নয়নকে টেকসই ও জনকল্যাণমুখী করতে হলে সকল দপ্তরের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতার সঙ্গে জনগণের সেবা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর জোর দেন।
সবশেষে তিনি সকলকে একযোগে কাজ করে দুর্গাপুরকে একটি উন্নত ও আধুনিক উপজেলায় রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন।



















