রাজশাহী-৬ আসনে চার প্রার্থীর প্রতীক বরাদ্দ, ভোট ১২ ডিসেম্বর
- আপডেট সময়ঃ ০৭:৫০:৩৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
- / ৮৫ বার পড়া হয়েছে।

শাহিনুর সুজন
আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে প্রতিদ্বন্দ্বী চারজন এমপি প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) জেলা নির্বাচন অফিস থেকে আনুষ্ঠানিকভাবে এসব প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাঘা ও চারঘাট উপজেলা নিয়ে গঠিত রাজশাহী-৬ আসনে মোট চারজন প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রতীক বরাদ্দ পাওয়া প্রার্থীরা হলেন—
বিএনপি মনোনীত প্রার্থী ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক, কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ পেয়েছেন ধানের শীষ প্রতীক।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক পেয়েছেন দাঁড়িপাল্লা প্রতীক।
জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব ইকবাল হোসেন পেয়েছেন লাঙ্গল প্রতীক।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আবদুস সালাম সুরুজ পেয়েছেন দলীয় প্রতীক হাতপাখা।
এ তথ্য নিশ্চিত করে বাঘা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস জানান, চারঘাট ও বাঘা উপজেলা নিয়ে গঠিত রাজশাহী-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪ হাজার ২৭৫ জন।
এর মধ্যে—নারী ভোটার: ১ লাখ ৫১ হাজার ৬৮৭ জন পুরুষ ভোটার: ১ লাখ ৫২ হাজার ৫৮৮ জন তিনি আরও জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
















