চারঘাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময়ঃ ০৬:৫২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- / ১১৯ বার পড়া হয়েছে।

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে চারঘাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চারঘাট পৌর ছাত্রদলের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আরাফাত রহমান তিতু এবং সঞ্চালনায় ছিলেন মোঃ হাহিদুর রহমান হিমেল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রাকিবুল ইসলাম অলিভ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাকিলুর রহমান সোহাগ, সিনিয়র সহ-সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।
এছাড়া বক্তব্য রাখেন— মোঃ মাহমুদুল হাসান রুবেল (যুগ্ম আহ্বায়ক, রাজশাহী জেলা ছাত্রদল), আব্দুস সালেক আদিল (চারঘাট পৌর বিএনপি নেতা),বুলবুল হোসেন কাটুন (সাবেক আহ্বায়ক, চারঘাট উপজেলা যুবদল),মোঃ উজ্জল জোয়ার্দার (যুগ্ম আহ্বায়ক, চারঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দল), মোঃ জাহাঙ্গীর শাহ (সদস্য সচিব, চারঘাট উপজেলা জিসাস), সাদিকুল ইসলাম আতিক (চারঘাট উপজেলা যুবদল নেতা),মোঃ আনোয়ার হোসেন আনা (সাবেক সভাপতি, চারঘাট পৌর যুবদল),মোঃ বিদ্যুৎ ইসলাম (চারঘাট উপজেলা যুবদল নেতা),মোঃ জনি সরকার (চারঘাট পৌর যুবদল নেতা)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—মোঃ নজরুল ইসলাম, সভাপতি, চারঘাট শ্রমিক দল এবং
মোছাঃ পিয়ারী খাতুন, চারঘাট উপজেলা মহিলা দল নেত্রী।
আরও উপস্থিত ছিলেন— মোঃ ইমন আলী, সিনিয়র সহ-সভাপতি, সাধ্য সরকারি মহাবিদ্যালয় এবং ইখলাস শেখ, সাধারণ সম্পাদক, চারঘাট আলহাজ্ব এম এ হাদী ডিগ্রি কলেজ। বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়কই নন, তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তিনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের মাধ্যমে জনগণের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন।
প্রধান বক্তা সাকিলুর রহমান সোহাগ বলেন,জিয়াউর রহমানের আদর্শ আজও আমাদের রাজনীতিতে অনুপ্রেরণার উৎস। দেশের উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় তাঁর অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
প্রধান অতিথি মোঃ রাকিবুল ইসলাম অলিভ বলেন,বর্তমান প্রজন্মকে শহীদ জিয়ার জীবনাদর্শ সম্পর্কে জানতে হবে। তাঁর দেশপ্রেম, নেতৃত্ব ও সাহসিকতা আমাদের রাজনৈতিক সংগ্রামে পথ দেখায়।
মোঃ নজরুল ইসলাম বলেন, শহীদ জিয়াউর রহমান শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাঁর আদর্শ অনুসরণ করেই শ্রমিক দল দেশের গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রেখে যাচ্ছে।
মোছাঃ পিয়ারী খাতুন বলেন, জিয়াউর রহমান নারীর ক্ষমতায়ন ও রাজনৈতিক অংশগ্রহণে বিশ্বাসী ছিলেন। তাঁর আদর্শ ধারণ করেই মহিলা দল আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে কাজ করবে।
সভাপতির বক্তব্যে মোঃ আরাফাত রহমান তিতু বলেন,শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করেই আমরা একটি গণতান্ত্রিক, শক্তিশালী ও সার্বভৌম বাংলাদেশ গড়ে তুলতে চাই।
দোয়া মাহফিল আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।



















