পৌরসভা ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬, সিজন–৩ অনুষ্ঠিত
- আপডেট সময়ঃ ১১:১০:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
- / ১০৪ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদক:
“ক্রীড়া শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে মাঠে চল” এই উদ্দীপনামূলক প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুর পৌরসভায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে পৌরসভা ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬, সিজন–৩।
গত ১৬ জানুয়ারি ২০২৬, সন্ধ্যা সাড়ে সাতটায় দুর্গাপুর পৌরসভা ব্যাডমিন্টন কোর্টে টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়। খেলায় স্থানীয় খেলোয়াড়দের অংশগ্রহণে কোর্টজুড়ে ছিল প্রাণচাঞ্চল্য, দর্শকদের করতালিতে মুখর ছিল পুরো এলাকা।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দেন লায়লা নূর তানজু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও দুর্গাপুর পৌর প্রশাসক। তিনি বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে ক্রীড়ামুখী করতে এ ধরনের টুর্নামেন্ট অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহাবুল হক, ইঞ্জিনিয়ার, দুর্গাপুর পৌরসভা। সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ রফিকুল ইসলাম মুকুল, বিশিষ্ট ব্যবসায়ী ও ইসলামী চিন্তাবিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন মাসুম কবির, সহকারী অধ্যাপক, দুর্গাপুর কলেজ; মোঃ সাদিকুল ইসলাম সানা, সহকারী শিক্ষক, দুর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, ইঞ্জিনিয়ার কাউসার আলী; ইমন আহমেদ সুমন, বিশিষ্ট ব্যবসায়ী; আবু আরিফ রুবেল, ক্রীড়া শিক্ষক, দুর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়।
খেলায় ধারাভাষ্য প্রদান করেন মোঃ আশরাফুল ইসলাম ও মোঃ হান্নান শাহ। এছাড়া টুর্নামেন্ট উপভোগ করতে উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন রাজিব, শাওন সাগর, রুবেল, ইমতিয়াজ টিটন, মমিন উদ্দিন, মোতালেব হোসেন, সবুর আলী, সাগরসহ আরও অনেক ক্রীড়ানুরাগী ব্যক্তি।
আয়োজকদের মতে, এ ধরনের ক্রীড়া আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে দুর্গাপুরের তরুণ সমাজ খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সচেতন জীবনধারায় ফিরে আসে।


















