০৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

রাজশাহী ৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর
  • আপডেট সময়ঃ ০৬:২৫:০১ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • / ১৫৫ বার পড়া হয়েছে।

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনে প্রার্থী পরিবর্তন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দল থেকে চূড়ান্ত মনোনীত হয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন, পুঠিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মনজুর রহমান।

২৮ ডিসেম্বর (রবিবার) পুঠিয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন নতুন প্রার্থী।
নতুন প্রার্থীকে ফুলের শুভেচ্ছা জানিয়ে সাবেক প্রার্থী নুরুজ্জামান লিটন বলেন, “সম্প্রতি কেন্দ্রীয় সংগঠন দেশ ও জাতির বৃহত্তর স্বার্থ বিবেচনা করে আমার প্রার্থিতা পরিবর্তন করেছে। আমি কেন্দ্রীয় সংগঠনের এই সিদ্ধান্তের প্রতি সন্তুষ্ট চিত্তে পূর্ণ আনুগত্য ও সমর্থন পোষণ করছি। এই আসনে পরিবর্তিত নতুন এমপি প্রার্থী মাওলানা মনজুর রহমান ভাইকে দাঁড়িপাল্লা প্রতীকে বিজয়ী করার জন্য সকলেই প্রাণপণ চেষ্টা করবেন বলে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমার জন্য আপনারা সবাই প্রাণ ভরে দোয়া করবেন, আমি যেনো আমার সীমিত সামর্থ্য থাকা সত্ত্বেও পুঠিয়া-দুর্গাপুরের মানুষের পাশে আজীবন থাকতে পারি। সবার মঙ্গল কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সহায় হোন। আমীন”।

নতুন প্রার্থী মাওলানা মনজুর রহমান বলেন, “আজ পুঠিয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা নিকট হতে মনোনয়ন পত্র সংগ্রহ করেছি। পুঠিয়া, দুর্গাপুর বাসী সহ সমগ্র দেশবাসীর নিকট দোয়া কামনা করছি। মহান আল্লাহ তায়ালা যেন, সকল স্তরের মানুষের পাশে থেকে, তাদের সেবা করার তৌফিক দান করুন। সকলের খাদেম হিসেবে, সেবক হিসেবে কবুল করেন। আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে, একটি ইনসাফ পূর্ণ সমাজ ব্যবস্থা তৈরি করতে ভূমিকা রাখতে পারী। যেখানে থাকবে না, কোনো চাঁদাবাজি, জুলুম, টেন্টারবাজি, রাহাজানি, সন্ত্রাসী, সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে একটি সুন্দর সোনার বাংলা উপহার দিতে চাই”।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী ৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

আপডেট সময়ঃ ০৬:২৫:০১ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫