বাঘা থানার নিয়মিত অভিযানে গ্রেফতার-২
- আপডেট সময়ঃ ০৪:৩১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / ১৫৯ বার পড়া হয়েছে।

বাঘা রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর বাঘা থানা পুলিশের একটি টিম নিয়মিত অভিযানে পরিচালনা করে ০৮ ডিসেম্বর ২০২৫ তারিখে সাজাপ্রাপ্ত আসামী আসাদুল ইসলাম (৩৮)পিতা- শামসুল ইসলাম ওরফে শামু গ্রাম- কিশোরপুর ও অপর পলাতক আসামি হৃদয় খান ওরফে লাভলু (২৬)পিতা-জ্বালম মন্ডল গ্রাম-আলাইপুর উভয় থানা বাঘা জেলা রাজশাহীকে আটক করা হয়।
বাঘা থানার সাব ইন্সপেক্টর জামাল হোসেনের নেতৃত্বে এএসআই মালেক, এএসআই নাহিদ সঙ্গীও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে বোয়ালিয়া থানা এলাকা হতে তাদের আটক করতে সক্ষম হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আইন-শৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে বিভিন্ন জায়গা অভিযান পরিচালনা কালে গোপন তথ্যের ভিত্তিতে রাজশাহী শহরের মেট্রোপলিটন এলাকায় আত্মগোপনে থাকায় গতরাতে ভোরের দিকে আটক করতে সক্ষম হয়।
এছাড়াও হত্যা মামলায় রিমান্ডে থাকা আসামি সুরুজ মিয়াকে রিমান্ড শেষে নিয়ম অনুসারে প্রয়োজনীয় কার্যক্রম শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের ০৯ ডিসেম্বর ২০২৫ তারিখে যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক।



















