বেগম জিয়া’র সুস্থতা কামনায় জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি’র আয়োজনে দোয়া মাহফিল
- আপডেট সময়ঃ ০৬:৫৭:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
- / ১০৪ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদকঃ
বিএনপি চেয়ারপারসন ও তিন বারের সফল সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় সোনালী ব্যাংক পিএলসি, রাজশাহী জেলা কমিটির উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর ২০২৫) বাদ মাগরিব রাজশাহী লক্ষীপুরে সোনালী ব্যাংক শাখা কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সোনালী ব্যাংক পিএলসি রাজশাহী অঞ্চলের বিভিন্ন শাখার নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশরত্ন বেগম খালেদা জিয়া এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অনন্য ভূমিকা রেখেছেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে জাতির প্রতি অবদান স্মরণ করতে গিয়ে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁরা বেগম জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করেন।
দোয়া পরিচালনা করেন একজন স্থানীয় আলেম। এ সময় দেশের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধির জন্যও বিশেষ মোনাজাত করা হয়।



















