১১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

চারঘাটে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের ব্যাপক প্রস্তুতি ও পোস্টারিং

শাহিনুর রহমান সুজন, প্রতিনিধি:
  • আপডেট সময়ঃ ০৩:০৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • / ৯৭ বার পড়া হয়েছে।

শাহিনুর রহমান সুজন, প্রতিনিধি:

আগামী ৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস সফলভাবে পালনের লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় রাজশাহীর চারঘাট উপজেলায় জোরালো প্রস্তুতি শুরু করেছে উপজেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মীরা।

দিবসটি উপলক্ষে চারঘাট উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট,বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় ব্যাপকভাবে পোস্টারিং কার্যক্রম পরিচালনা করেছেন চারঘাট উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। কর্মসূচিকে সফল করার লক্ষ্যে ইতোমধ্যে দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

পোস্টারিং কর্মসূচিতে নেতৃত্ব দেন চারঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিন আলম, যুগ্ম আহ্বায়ক রকি ও পল্টি, এবং শিমুল সরকার।
এছাড়া চারঘাট পৌরসভা ছাত্রদলের সদস্য হামিদুর ও রনক, এবং নিমপাড়া ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সুজন সক্রিয়ভাবে অংশ নেন।

নেতৃবৃন্দ বলেন,৭ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিপ্লব ও সংহতির চেতনাকে ধারণ করে আমরা চারঘাটে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করব। কেন্দ্রীয় ঘোষিত সকল কর্মসূচি বাস্তবায়নে আমরা প্রস্তুত আছি।

তারা আরও জানান, আগামী দিনে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র পুনরুদ্ধার ও সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াই অব্যাহত থাকবে।

চারঘাটের বিভিন্ন স্থানে পোস্টারিং চলাকালে সাধারণ মানুষের মধ্যেও দিবসটি নিয়ে আগ্রহ লক্ষ্য করা গেছে। আয়োজকরা আশা করছেন,৭ নভেম্বরের কর্মসূচি হবে স্মরণীয়, শান্তিপূর্ণ ও সফল।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

চারঘাটে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের ব্যাপক প্রস্তুতি ও পোস্টারিং

আপডেট সময়ঃ ০৩:০৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫