১১:৩১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

চারঘাটে ১২ টন রং মেশানো মুগডাল জব্দ, দুই মিলকে জরিমানা

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
  • আপডেট সময়ঃ ১০:৪৪:১৬ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • / ২৩৪ বার পড়া হয়েছে।

Oplus_16908288

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

‘মথ’ নামে ডালে ক্ষতিকর রং মিশিয়ে ‘মুগ’ ডাল হিসেবে বিক্রির বিষয়ে গত রবিবার (২ নভেম্বর) সতর্ক করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এর তিনদিন পরেই রাজশাহীর চারঘাটের ডাল মিলে ক্ষতিকারক টারটাজাইন নামক হলুদ রং মিশিয়ে মুগডাল তৈরির সময় অভিযান চালিয়ে ৪৭২ বস্তা মুগডাল জব্দ করা হয়েছে। এসময় দুইটি ডাল মিলকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৫ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত চারঘাটের হলিদাগাছী এলাকায় অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাহাতুল করিম মিজান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাজশাহী কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার মোঃ ইয়ামিন হোসেন।

সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হলিদাগাছী এলাকায় মেসার্স পারভেজ ডাল ও সটিং মিলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় টারটাজাইন হলুদ রং মেশানো অবস্থায় ৪৭২ বস্তা মুগ ডাল জব্দ করা হয়। যার ওজন প্রায় ১২ মেট্রিক টন (১২ হাজার ৫০ কেজি)। এসময় ভ্রাম্যমাণ আদালতে মিল মালিক বাবর আলীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এরপর দুপুর ২টার দিকে প্বার্শবর্তী মামা ভাগ্নে এন্টারপ্রাইজ ডাল মিলে অভিযান পরিচালনা করা হয়। নিম্ন মানের ডাল উৎপাদন করায় মিল মালিক নাসির উদ্দিনকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে অংশ নেওয়া নিরাপদ খাদ্য অফিসার মোঃ ইয়ামিন হোসেন বলেন, টারটাজাইন রং মানব ও পশু স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। জব্দকৃত রং মেশানো ডালগুলো মুগ ডাল বলে স্বীকার করেছে মিল কতৃপক্ষ। তবে রং মেশানো ডাল গুলো মথ ডাল নাকি মুগ ডাল তা পরীক্ষা না করে বোঝা যাচ্ছেনা। দুইটি মিলকে নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

চারঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাহাতুল করিম মিজান বলেন, রং মেশানো ডাল, মেয়াদোত্তীর্ণ ও নিম্ন মানের ডাল ছিল মিল দুইটাতে। মিল মালিকরা তাদের অপরাধ শিকার করায় ভ্রাম্যনাণ আদালতে জরিমানা ও ৪৭২ বস্তা মুগ ডাল জব্দ করা হয়েছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

চারঘাটে ১২ টন রং মেশানো মুগডাল জব্দ, দুই মিলকে জরিমানা

আপডেট সময়ঃ ১০:৪৪:১৬ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫