রাজশাহী বিএসটিআই-এ গণশুনানী এবং আখের গুড় স্টোক হোল্ডারদের সাথে মতবিনিময় সভা
- আপডেট সময়ঃ ১০:৪৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / ৮৪ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদক:
বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীতে সুশাসন প্রতিষ্ঠায় সেবা গ্রহীতাদের গণশুনানী এবং ভারত থেকে আমদানিকৃত ‘আখের গুড়’ পণ্যের আমদানিকারক, সিএনএফ এজেন্ট ও প্রতিনিধিবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অত্রাফিসের সভাকক্ষে অদ্য মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় অনুষ্ঠিত হয় উক্ত সভাটি।
বিএসটিআই, রাজশাহীর পরিচালক জহুরা সিকদারের সভাপতিত্বে আয়োজিত উক্ত সভায় অতিথিবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন সোনা মসজিদ শুল্ক স্টেশন, চাঁপাইনবাবগঞ্জ এর রাজস্ব কর্মকর্তা ও কাস্টম সুপার জনাব সব্যসাচী সিকদার; জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ ইব্রাহীম হোসেন এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, রাজশাহী জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা জনাব মোঃ ইয়ামিন হোসেন। আরও উপস্থিত ছিলেন সোনা মসজিদ আমদানি ও রপ্তানীকারক গ্রুপের সভাপতি ও সাধারণ সম্পাদক, সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর প্রতিনিধিবৃন্দ।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিএসটিআই’র পরিচালক ও অফিস প্রধান জহুরা সিকদার।
এরপর বিএসটিআই, রাজশাহীর কার্যক্রমের উপর উপস্থাপনা করেন প্রকৌ. জুনায়েদ আহমেদ, ফিল্ড অফিসার (সিএম)। আমদানীকৃত ‘আখের গুড়’ পণ্যের ছাড়পত্র গ্রহণের পদ্ধতি এবং বর্তমান কার্যক্রম সম্পর্কে বিশদ আলোচনা করেন জনাব মোঃ শরীফ হোসেন, সহকারী পরিচালক (সিএম)। বিডিএস ১৭৮৩:২০২৫ মোতাবেক ‘আখের গুড়’ পণ্যের বিভিন্ন পরীক্ষণ প্যারামিটার এবং গুণগত মান উন্নয়নের উপর আলোকপাত করেন জনাব মোঃ রাশেদুল ইসলাম, সহকারী পরিচালক (ফুড এন্ড ব্যাক্ট.)।




















