মান্দায় বিএনপির মতবিনিময় সভায় ডা. ইকরামুল বারী টিপু
- আপডেট সময়ঃ ০৯:০৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
- / ২৬৯ বার পড়া হয়েছে।

মান্দা প্রতিনিধি:
নওগাঁর মান্দায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বাঙ্গালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গণেশপুর ইউনিয়নের বাঙ্গালপাড়া এলাকাবাসী ও ৫নং গণেশপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন মান্দার সিনিয়র সহ-সভাপতি ডা. মোয়াজ্জেম হোসেন শাহ। সঞ্চালনা করেন মান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ডা. ইকরামুল বারী টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য ও ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি হামিদুর রহমান চকদার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিঠু, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন খোকা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন জরুরি। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে হবে।




















