জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর নওগাঁ শাখার মান্দা অঞ্চলে ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- আপডেট সময়ঃ ০৬:১৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
- / ১২৮ বার পড়া হয়েছে।

মান্দা প্রতিনিধি:
নওগাঁর মান্দায় জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকালে উপজেলার একটি মিলনায়তনে শাখা পরিচালক আলিমুদ্দিন আলিম-এর ব্যবস্থাপনায় এবং শাখা সহকারী পরিচালক রবিউল ইসলাম আকরাম-এর সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও ফুলকুঁড়ি সংগীত পরিবেশনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করা হয়। পরে অতিথিদের বক্তব্য, আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
বক্তারা বলেন, শিশু-কিশোরদের মাঝে নৈতিকতা, দেশপ্রেম, মানবতা ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে ফুলকুঁড়ি আসর দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। সমাজে আলোকিত প্রজন্ম গড়ে তুলতে সংগঠনটির ভূমিকা অনন্য ও প্রশংসনীয়।
অনুষ্ঠানে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, ফুলকুঁড়ি সদস্য ও অসংখ্য শিশু-কিশোর উপস্থিত ছিলেন।
মাসব্যাপী আয়োজিত মাইন্ড ম্যারাথন, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে ৩০টিরও বেশি পুরস্কার ও সনদ তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।










