০৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

পবায় পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার লাশ উদ্ধার

ডিপিডি প্রতিবেদকঃ
  • আপডেট সময়ঃ ০৩:০৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • / ২৫৯ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদকঃ
রাজশাহীর পবায় পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সুখমন বিবি (৬০)। শুক্রবার সকালে উপজেলার মুরারিপুর এলাকার একটি পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে।

সুখমন বিবির বাড়ি একই উপজেলার শিতলাই গ্রামে বলে জানিয়েছেন দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম। তিনি বলেন, ‘সুখমন বিবি মানসিক ভারসাম্যহীন ছিলেন। আগের দিন বিকেলে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। পুকুরে নেমে তিনি হয়ত আর উঠতে পারেননি, পানি ডুবে মারা যান।’

ওসি বলেন, ‘লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে তাদের কোনো অভিযোগ নেই।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

পবায় পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার লাশ উদ্ধার

আপডেট সময়ঃ ০৩:০৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫