১১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

গোদাগাড়ীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ডিপিডি প্রতিবেদক, গোদাগাড়ীঃ
  • আপডেট সময়ঃ ০৯:৪৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • / ১০৬ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদক, গোদাগাড়ীঃ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পুকুরে ডুবে দুই বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার মাথাভাঙা গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশু দুটি হলো ওই গ্রামের রুহুল আমিনের শিশুকন্যা কারিমা খাতুন ও মো. রাব্বুলের ছেলে মো. রাফি। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।

হাসপাতাল সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শিশু দুটিকে জরুরি বিভাগে আনা হয়েছিল। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোদাগাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোয়াজ্জেম হোসেন জানান, সকালে খেলার সময় বাড়ির পাশের ছোট পুকুরে পড়ে যায় শিশু দুটি। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে বলেও জানান তিনি।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

গোদাগাড়ীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট সময়ঃ ০৯:৪৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫