১১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনামঃ
মান্দা বুড়িদহ মৎস্য অভয়াশ্রমে মোবাইল কোর্ট পরিচালনা, ৪ জনকে জরিমানা
মান্দা, নওগাঁ প্রতিনিধি :
- আপডেট সময়ঃ ০৬:৩৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
- / ২৪১ বার পড়া হয়েছে।

মান্দা, নওগাঁ প্রতিনিধি :
আজ বিকাল ৪টা থেকে বুড়িদহ মৎস্য অভয়াশ্রম এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মৎস্য সংরক্ষণ আইন লঙ্ঘন করে মাছ শিকারের অভিযোগে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী।
অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় ১৫টি হুইল (ফাঁদ) জব্দ করা হয় এবং ঘটনাস্থলেই তা ধ্বংস করা হয়।
এসময় ৪ জনকে মৎস্য সংরক্ষণ আইনে অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী আফিসার আখতার জাহান সাথী ও মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল।
উল্লেখ্য, অভয়াশ্রমে মাছের প্রজনন ও সংরক্ষণের স্বার্থে নিয়মিত অভিযান চলমান রয়েছে।
ট্যাগসঃ




















