দূর্গাপুরে আসন্ন শারদীয় দূর্গাপূজায় নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময়ঃ ০৮:১৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
- / ১৩৬ বার পড়া হয়েছে।

হাসিবুর রহমান ও এমআর মানিকঃ
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং পবিত্র গীতা পাঠের মধ্যে দিয়ে আসন্ন শারদীয় দুর্গা উৎসব পালনে আইন-শৃঙ্খলা কমিটির মত বিনিময় সভার সুচনা হয়।
আসন্ন শারদীয় দুর্গাপূজা দূর্গাপুর থানা পুলিশের আয়োজনে দূর্গাপুর থানা কম্পাউন্ডে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা বিষয়ক একটি মত বিনিময় সভার অনুষ্ঠিত হয়।
(১৪ সেপ্টেম্বর রবিবার) বিকাল ৪টা হতে উক্ত মতবিনিময় সভার আলোচনা শুরু হয়। উক্ত মত বিনিময় সভায় দূর্গাপুর থানা অফিসার ইনচার্জ আতিকুল ইসলামের সভাপতিত্বে ও এসআই রিপন দাসের সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, পুঠিয়া সার্কেল কুদরত-ই-খুদা শুভ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র আহ্বায়ক কামারুজ্জামান আয়নাল, বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলা আমীর সাইফুল ইসলাম ও সেক্রেটারি শামীম উদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু ও সদস্য সচিব আহমেদ রেজাউল হক স্বপন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি, আশরাফুল কবির বুলু, পৌর বিএনপির সাবেক সভাপতি, আব্দুল আজিজ মন্ডল।
এসময়, দুর্গাপুর হিন্দু-বৌদ্দ-খ্রিস্ট্রান কল্যান ফ্রন্টের সভাপতি সুনীল চন্দ্র প্রামানিক, উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট এর সভাপতি, প্রশান্ত সরকার ও সাধারন সম্পাদক, শীবেন্দ্রনাথ সরকারসহ রাজনৈতিক ব্যাক্তিবর্গ পুজা উদযাপন কমিটির সদস্য ও জনসাধারণ উপস্থিত ছিলেন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যান ফ্রন্ট, পূজা উদযাপন ফ্রন্ট এর যুগ্ন আহবায়ক দুর্গাপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর সভাপতি সুনীল চন্দ্র প্রামানিক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, দুর্গাপুর উপজেলা জামায়াতের আমীর মাষ্টার মো. সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লালটু, আরোও উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌর বিএনপি সদস্য সচিব আহম্মেদ রেজাউল করিম হক স্বপন ,সভায় বক্তারা বলেন, প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক দল মোতায়েন করা হবে। রাতভর নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখতে বিশেষ নজর রাখা হবে।











