দুর্গাপুরে মানসিক ভারসাম্যহীন যুবকের আত্মহত্যা
- আপডেট সময়ঃ ০৩:৩৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
- / ২১৯ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেক,রাজশাহীঃ
রাজশাহীর দুর্গাপুরে গলায় ফাঁস দিয়ে রকি (১৯) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবক আত্মহত্যা করেছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে নিজ এলাকার একটি আমবাগানে গাছের ডালে গলায় ফাঁস দিয়ে ওই যুবক আত্মহত্যা করেছে বলে জানায় স্থানীয়রা।
নিহত রকি উপজেলার জয়নগর ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের মৃত টিটোর ছেলে।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানায়, নিহত রকি মানসিক ভারসাম্যহীন ভবঘুরে ছিলো। শনিবার দিবাগত রাতে তার নিজ এলাকার মারুফ নামে এক ব্যক্তির আমবাগানে গাছের ডালের সাথে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে। পরে থানা পুলিশকে খবর দেওয়া হয়।
এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে মানসিক ভারসাম্যহীন হওয়ায় আত্মহত্যা করেছে। পরিবারের অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে ।




















