দূর্গাপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য র্যালি
- আপডেট সময়ঃ ০৮:৩২:৫৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / ২০ বার পড়া হয়েছে।

এম আর মানিক :
রাজশাহী দূর্গাপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে( ৯ নভেম্বর সোমবার) বাদ আসর দুর্গাপুর উপজেলা ও পৌরসভার স্বেচ্ছাসেবক দলের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । র্যালিটি দুর্গাপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দুর্গাপুর বাজার এন সি ডিপি ভবনে এসে নেতা কর্মীবৃন্দ জমায়েত হন । স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিলহাজ মাহমুদের সভাপতিত্বে পথ সভায়প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাহরিয়ার আমিন বিপুল, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আরেফিন কনক, আরো উপস্থিত ছিলেন, দূর্গাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক ও ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল খালেক, পৌরসভার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা ওসদস্য সচিব জাকির হোসেন মিঠুন, সিনিয়র যুগ্ন আহবায়ক আহসান হাবীব,
প্রধান অতিথি বক্তব্যে বলেন, “স্বেচ্ছাসেবক দল বিএনপির আন্দোলনের অন্যতম প্রধান চালিকাশক্তি, দেশের বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ভূমিকা অপরিসীম।
বিএনপির চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে। যুবসমাজকে ঐক্যবদ্ধ করে আগামী দিনের রাজনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবেলার তাগিদ দেন এই নেতা। যুব শক্তিকে দেশ গড়ার কর্মশক্তিতে রূপান্তরের লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর আদর্শ ও চেতনাকে ধারণ করে যুব সমাজকে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। জনমানুষের আস্থা ও বিশ্বাস অর্জনের জন্য নেতাকর্মীদেরকে সুশৃঙ্খল, অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার এবং জনগণের কল্যাণমুখী রাজনীতিতে যুক্ত থাকার নির্দেশনা দেন তিনি।”উক্ত র্যালি ও আলোচনা সভাটি সফল করতে সেচ্ছাসেবক দলের পাশাপাশি দূর্গাপুর উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সার্বিক সহযোগিতায় র্যালি ও আলোচনা সভা সাফল্য ভাবে সম্পন্ন হয়েছে।



















