০৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

মেরুদণ্ডে অস্ত্রোপচারের আগে দেশবাসীর দোয়া চাইলেন সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর

আলম খান
  • আপডেট সময়ঃ ১২:৪৫:৩২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / ৪০ বার পড়া হয়েছে।

আলম খান,নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব লুৎফুজ্জামান বাবর উন্নত চিকিৎসার জন্য বর্তমানে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আগামী ১১ নভেম্বর (বুধবার) তাঁর মেরুদণ্ডে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার (অপারেশন) সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
পারিবারিক ও তাঁর অফিশিয়াল সূত্র নিশ্চিত করেছে যে, দীর্ঘ ১৭ বছর কারাভোগের কারণে তিনি শ্বাসকষ্ট, মেরুদণ্ডে তীব্র ব্যথা ও কিডনিজনিত নানা জটিল রোগে আক্রান্ত হন। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর থেকে দেশের ভেতরে নিয়মিত চিকিৎসা চললেও মেরুদণ্ডের উন্নত ও জরুরি চিকিৎসার জন্য সম্প্রতি তাঁকে মালয়েশিয়ায় নেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী ১১ নভেম্বর তাঁর এই অস্ত্রোপচার সম্পন্ন হবে।
গুরুত্বপূর্ণ এই অস্ত্রোপচারের আগে লুৎফুজ্জামান বাবর তাঁর নির্বাচনী এলাকা মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীর প্রিয় জনগণ, রাজনৈতিক নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সমগ্র দেশবাসীর কাছে দোয়ার আবেদন জানিয়েছেন। তিনি যেন মহান আল্লাহর রহমতে সফল অস্ত্রোপচার শেষে দ্রুত সুস্থ হয়ে পুনরায় জনগণের সেবায় ফিরে আসতে পারেন, সেজন্য সকলের আন্তরিক প্রার্থনা কামনা করেছেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য
=

মেরুদণ্ডে অস্ত্রোপচারের আগে দেশবাসীর দোয়া চাইলেন সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর

আপডেট সময়ঃ ১২:৪৫:৩২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬