মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
- আপডেট সময়ঃ ০৭:৩৬:২৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / ১৫ বার পড়া হয়েছে।

মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মান্দায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দেশাত্মবোধক গানের আসর অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, বীর মুক্তিযোদ্ধা খোদাবক্স, প্রধান শিক্ষক স্বপন হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতি মান্দা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন সরদার, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক ওবায়দুল হকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং দেশাত্মবোধক গানের আয়োজন করা হয়।



















