০৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

মান্দায় দূর্নীতির দায়ে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত, এলাকায় স্বস্তি

আরিফুজ্জামান রঞ্জু
  • আপডেট সময়ঃ ০৩:৩৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / ২০ বার পড়া হয়েছে।

মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলার ১১ নম্বর কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম বাবুকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। বিভিন্ন উন্নয়নমূলক কাজে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে গত ১ নভেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সিনিয়র সহকারী সচিব আতিফুল ইসলামের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, চেয়ারম্যান মো. আশরাফুল ইসলামের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। তাঁর এ ধরনের কর্মকাণ্ড ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় তাঁকে চেয়ারম্যানের পদ থেকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য
=

মান্দায় দূর্নীতির দায়ে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত, এলাকায় স্বস্তি

আপডেট সময়ঃ ০৩:৩৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬