আধুনিক হোমিওপ্যাথি চিকিৎসায় বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রহমান হোমিও হল
- আপডেট সময়ঃ ০৩:১৭:৫১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / ১৮ বার পড়া হয়েছে।

সুব্রত চন্দ্র দাস (গাজীপুর প্রতিনিধি):
গাজীপুরের নাওজোড় এলাকায় সুনামের সঙ্গে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন হোমিও চিকিৎসক ডা. মোঃ হাবিবুর রহমান
গাজীপুরের নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দিগন্ত সোয়েটারের ফ্যাক্টরির সামনে অবস্থিত ‘রহমান হোমিও হল’। দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে হোমিওপ্যাথিক চিকিৎসাসেবা দিয়ে আসছেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ডা. মোঃ হাবিবুর রহমান। তিনি ডিএইচএমএস (বিএইচবি), ঢাকা।
চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গে তাঁর অমায়িক আচরণ ও আন্তরিক ব্যবহারে সন্তুষ্ট রোগীরা। প্রতিদিনই বিভিন্ন বয়সী রোগী তাঁর চেম্বারে চিকিৎসা ও পরামর্শ নিতে আসেন।
রোগীদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলা এবং সময় নিয়ে চিকিৎসা ও পরামর্শ দেওয়ার কারণে স্থানীয়দের কাছে পরিচিতি পেয়েছেন রহমান হোমিও হল।
ডা. মোঃ হাবিবুর রহমান প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত চেম্বারে রোগী দেখেন।
**চেম্বারের ঠিকানা:** রহমান হোমিও হল, দিগন্ত সোয়েটারের পাশে, নাওজোড়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, গাজীপুর।









