০৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনামঃ
দুর্গাপূজা-পরবর্তী সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান বিএনপি নেতা অপুর
আবু জার গিফারী
- আপডেট সময়ঃ ১০:৪০:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / ৩০ বার পড়া হয়েছে।

আবু জার গিফারী, কেশবপুর (যশোর):
যশোরের কেশবপুরে শারদীয় দুর্গাপূজা-পরবর্তী সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা অমলেন্দু দাস অপু। শনিবার (৩১ অক্টোবর) সকালে অনিন্দ্য-অনন্যা প্রান্তরে তাঁর নিজ বাসভবনে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
কেশবপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বিশ্বজিৎ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক ও দলটির দুর্গাপূজা মনিটরিং টিমের অন্যতম সদস্য অমলেন্দু দাস অপু।
ট্যাগসঃ









