সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- আপডেট সময়ঃ ০৭:০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / ২৯ বার পড়া হয়েছে।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচি পালন করেছে সান্তাহার পৌর যুবদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এসব কর্মসূচির মধ্যে ছিল দোয়া মাহফিল, আলোচনা সভা, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ ও দুস্থদের মাঝে খাবার বিতরণ। বুধবার দুপুরে সান্তাহার ডাকবাংলো চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সান্তাহার পৌর যুবদলের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ। সভাটি সঞ্চালনা করেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস মাহমুদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আব্দুল মহিত তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, পৌর বিএনপির সহ-সভাপতি ইকবাল হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, মামুনুর রশিদ মামুন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া জেলা মহিলা দলের সহ-সম্পাদক ও সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি এইচ এম মুক্তা, সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান আলম স্বপন, মাহমুদুল আলম, (দায়িত্বপ্রাপ্ত) দপ্তর সম্পাদক জাকিরুল ইসলাম জুয়েল, সিদ্দিকুর রহমান তুফান, আমিনুল ইসলাম কোহেল, জহির রায়হান শুভ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মানিক হোসেন, পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, কৃষক দলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম খোকন, তাঁতী দলের সভাপতি জবা, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি সোহাগ হোসাইন, মৎস্যজীবী দলের সভাপতি লোকমান হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সান্তাহার ডাকবাংলো পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, বৃক্ষরোপণ এবং দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে সংগঠনের অগ্রগতি, দেশের কল্যাণ ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।



















