০৫:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মদনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদশন উদ্বোধনী অনুষ্ঠান

আলম খান
  • আপডেট সময়ঃ ০৭:০০:১২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / ৩০ বার পড়া হয়েছে।

আলম খান,নেত্রকোনা প্রতিনিধিঃ

“পরিচ্ছন্ন হাত, সুস্থ জীবনের ভিত্তি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নেত্রকোনার মদন উপজেলায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও হাত ধোয়ার কৌশল প্রদর্শনের মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ পালিত হয়েছে। বুধবার(২৮ অক্টোবর) মদন উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
আজ দুপুর ১টায় মদন উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক হল মিলনায়তনে এসে শেষ হয়। র‌্যালিতে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডের মাধ্যমে সঠিক নিয়মে হাত ধোয়ার বার্তা জনসাধারণের মাঝে ছড়িয়ে দেন।
র‌্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ. কাদের তাঁর বক্তব্যে বলেন, “সুস্থ ও রোগমুক্ত সমাজ গঠনে সঠিক নিয়মে হাত ধোয়ার কোনো বিকল্প নেই। বিশেষ করে খাবার গ্রহণ ও তৈরির আগে এবং টয়লেট ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস আমাদের অনেক সংক্রামক ব্যাধি থেকে দূরে রাখতে পারে।”

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এ.কাদের, জুবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজের সরকারি অধ্যাপক মোঃ মুখলেছুর রহমান,মদন থানার তদন্ত ওসি অসীম কুমার,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএম ডাঃ তায়েব হোসেন,উপজেলা সমাজসেবা অফিসার মোঃ ইমরান হাবিব,মদন জোনাল অফিসের ডিজিএম আব্দুল্লাহ ইবনে আজিজ, উপজেলা প্রকৌশলী,মোঃ আরিফুউল্লাহ, উপজেলা আনসার কর্মকর্তা প্রণেতোষ ঘোষ,১নং কাইটাল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোঃ আবু তাহের আজাদ,৮নং ফতেপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার শফি এবং সাংবাদিকসহ,

অনুষ্ঠানের শেষ অংশে উপস্থিত কোমলমতি শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়ার ৬টি ধাপ হাতে-কলমে প্রদর্শন করা হয় এবং তাদের মাঝে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য
=

মদনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদশন উদ্বোধনী অনুষ্ঠান

আপডেট সময়ঃ ০৭:০০:১২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬