০৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

বাগমারায় অবৈধ পুকুর খননের দায়ে একজনের কারাদণ্ড, আরেকজনকে জরিমানা

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ ০৬:৪৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / ২৭ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় ফসলি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কেটে অবৈধভাবে পুকুর খননের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুজনকে পৃথক দণ্ড দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। এর মধ্যে একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অপরজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টা থেকে তাহেরপুর পৌরসভার মথুরাপুর বিল ও নূরপুর সোলাখুড়া বিলে পৃথক অভিযান চালিয়ে তাঁদের দণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মথুরাপুর বিলে ফসলি জমির টপসয়েল কেটে পুকুর খনন করায় এলাকার পরিবেশ উত্তপ্ত হয়ে উঠছিল। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছিল সরকারি রাস্তা। সেখানে অভিযান চালিয়ে শফিকুল ইসলাম (২৪) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরে তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

এরপর দুপুর ১২টা ৪০ মিনিটে তাহেরপুর পৌরসভার নূরপুর সোলাখুড়া বিলে অভিযান চালানো হয়। সেখানে একইভাবে ফসলি জমির টপসয়েল কেটে পুকুর খননের অভিযোগে আব্দুস সালাম (৬২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী এ দণ্ড প্রদান করা হয়।

অভিযানে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম, এসআই (নিরস্ত্র) এসএম আব্দুল আলিম, এসআই (নিরস্ত্র) রাব্বি ইসলামসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য
=

বাগমারায় অবৈধ পুকুর খননের দায়ে একজনের কারাদণ্ড, আরেকজনকে জরিমানা

আপডেট সময়ঃ ০৬:৪৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬