মোহনপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময়ঃ ০৩:৪৯:১৫ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
- / ১৯৯ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদকঃ
রাজশাহীর মোহনপুরে জাতীয় মৎস্য সপ্তাহ (১৮-২৪) উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সোমবার (১৮ আগস্ট) মোহনপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে একটি বর্নাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্তর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা ও উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন
মোহনপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসের সিনিয়র অফিসার বেনজির আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা ডা: খন্দকার সাগর আহমেদ।
আলোচনা শেষে ৩ জন সফল মৎস্য চাষীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।



















