বেলাবোতে বিএনপির সভাপতি লাল মিয়ার ৮টি পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান
- আপডেট সময়ঃ ০৪:৫৯:১৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- / ৩১ বার পড়া হয়েছে।

শাহিনুর আক্তার বেলাবো(নরসিংদী) প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণপুর ইউনিয়নের ৮টি পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো: রশিদুল ইসলাম লাল মিয়া।
গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে তিনি বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও আয়োজকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরিদর্শনকালে তিনি পূজা মণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন।
পূজা মণ্ডপ পরিদর্শনকালে মো: রশিদুল ইসলাম লাল মিয়া বলেন, আমাদের এই অঞ্চলে আবহমান কাল থেকেই সব ধর্মের মানুষ পরম সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্যে বসবাস করে আসছে। ধর্ম যার যার, উৎসব সবার। দুর্গাপূজা যেন অত্যন্ত আনন্দঘন, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হতে পারে, সে বিষয়ে আমরা সব ধরনের সহযোগিতা বজায় রাখব।
মণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এ সময় রশিদুল ইসলাম লাল মিয়ার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সেচ্ছাসেবক দলের ক্ষুদ্র ও কুঠির বিষয়ক সম্পাদক মোঃ হারুন-অর-রশিদ(বি.এ), নরসিংদী জেলা জিয়া শিশু-কিশোর কমিটির সহ-সভাপতি অহিদুজ্জামান অহিদ,নারায়ণপুর ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ সার্জেন্ট হারুন অর রশিদ (হারুন), দপ্তর সম্পাদক আল-আমির সরকার চন্দন’সহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।




















