০৭:২১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

দুর্গাপুরে ডিবি’র অভিযানে ৭হাজার৩৭৫ পিচ ইয়াবা সহ ট্রাকচালক গ্রেপ্তার

হাসিবুর রহমান হাসিব
  • আপডেট সময়ঃ ০৫:৪৩:০৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • / ৩১ বার পড়া হয়েছে।

Oplus_131072

ডিপিডি প্রতিবেদকঃ
রাজশাহীর দুর্গাপুরে অভিযান চালিয়ে ৭ হাজার ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি ট্রাক উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় শামীম রেজা (২৬) নামে এক ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় জনি আলী (২৮) নামে আরেক অভিযুক্ত পালিয়ে যান।
সোমবার (১৯ অক্টোবর) রাত ১টা ৫ মিনিটের দিকে দুর্গাপুর উপজেলার গোপালপাড়া গ্রামে আকরাম স্বর্ণকারের বাড়িসংলগ্ন পুরোনো পানহাটার সামনে পাকা সড়কে এ অভিযান চালানো হয়।

রাজশাহী জেলা পুলিশের পাঠানো তথ্য অনুযায়ী, পুলিশ সুপার মো. মামুন অর রশিদের সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, গোপালপাড়া এলাকায় একটি ট্রাকে করে বিক্রির উদ্দেশ্যে মাদক নিয়ে দুই ব্যক্তি অবস্থান করছেন।

পরে রাত সাড়ে ১২টার দিকে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকে থাকা দুজন পালানোর চেষ্টা করেন। এ সময় ট্রাকচালক শামীম রেজাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তাঁর দেওয়া পরিচয় অনুযায়ী, তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘি গ্রামের নুরুল ইসলামের ছেলে।

পরে ঢাকা মেট্রো-ট-২২-৬৫৫৫ নম্বরের ট্রাকটি তল্লাশি করে চালকের আসনের নিচে একটি ব্যাগ পাওয়া যায়। ব্যাগের ভেতরে ৩৮টি জিপারযুক্ত প্যাকেটে মোট ৭ হাজার ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ছিল। পরে ইয়াবাগুলো উদ্ধার করে ট্রাকটি জব্দ এবং শামীম রেজাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, এ ঘটনায় অভিযুক্ত অপর ব্যক্তি জনি আলী (২৮) পালিয়ে যান। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দানিয়ালপুর গ্রামের তোহরুল ইসলামের ছেলে। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার শামীম রেজা ও পলাতক জনি আলীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুর্গাপুর থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।#

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

দুর্গাপুরে ডিবি’র অভিযানে ৭হাজার৩৭৫ পিচ ইয়াবা সহ ট্রাকচালক গ্রেপ্তার

আপডেট সময়ঃ ০৫:৪৩:০৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬