০১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

১১ দলীয় জোটের লংমার্চ! কেশবপুরে জামায়াতের প্রস্তুতি সভা

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ ১২:৪১:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / ২০ বার পড়া হয়েছে।

কেশবপুর প্রতিনিধি:
যশোরের কেশবপুরে আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় জোটের খুলনা–যশোর–কুষ্টিয়া লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার সকালে কেশবপুর পৌর জামায়াতের কার্যালয়ে উপজেলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত ওই প্রস্তুতি সভায় যশোর-৬ আসনের সংসদ সদস্য ও উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোক্তার আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি বেলাল হুসাইন।

উপজেলা জামায়াতের নায়েবে আমির সাঈদুর রহমান সাঈদের পরিচালনায় প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্য বক্তব্য দেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক তবিবুর রহমান, উপজেলা পেশাজীবী সংগঠনের সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান এবং পৌর জামায়াতের আমির অধ্যাপক জাকির হোসেন প্রমুখ। এ ছাড়া উপজেলা ইসলামী ছাত্রশিবির, শ্রমিক কল্যাণ, যুব বিভাগ ও ওলামা বিভাগের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

এ সময় কর্মসূচি সফল করতে সাংগঠনিক প্রস্তুতি, দায়িত্ব বণ্টন ও নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

১১ দলীয় জোটের লংমার্চ! কেশবপুরে জামায়াতের প্রস্তুতি সভা

আপডেট সময়ঃ ১২:৪১:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬