০১:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

তাহেরপুরে ১০ হাজার গোল্ডেন কয়েন চকোলেট দিয়ে তৈরি দুর্গাপ্রতিমা

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ ১২:৩৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / ১৬ বার পড়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক, বাগমারা (রাজশাহী):
‎
‎সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশজুড়ে মণ্ডপে মণ্ডপে চলছে উৎসবের আমেজ। এর মধ্যে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে এক ব্যতিক্রমী উদ্যোগ দর্শনার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
‎
‎ঐতিহ্যবাহী তাহেরপুর শ্রী শ্রী গঙ্গা মাতা মন্দিরে এবার তৈরি করা হয়েছে সম্পূর্ণ অনন্যধর্মী এক প্রতিমা, যা তৈরিতে ব্যবহার করা হয়েছে ১০ হাজার পিস গোল্ডেন কয়েন চকোলেট। স্বর্ণালী রঙের কয়েন চকোলেটের নিখুঁত প্রলেপে তৈরি এই প্রতিমার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই মণ্ডপজুড়ে উৎসুক মানুষের আগমন ঘটছে।
‎
‎স্থানীয় সামাজিক সংগঠন নবজাগরণ সংঘের সার্বিক আয়োজনে এই চোখ ধাঁধানো প্রতিমাটি প্রস্তুত করা হয়েছে। আয়োজকরা জানান, প্রতি বছরই পূজায় দর্শনার্থীদের নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা থাকে তাদের। সেই ধারাবাহিকতায় এবার চকোলেট দিয়ে এই বৈচিত্র্যময় প্রতিমা তৈরির পরিকল্পনা করা হয়। প্রতিমাটি তৈরিতে প্রায় ৮০ হাজার টাকা ব্যয় হয়েছে বলে জানা গেছে।
‎
‎এই চকোলেট প্রতিমার মূল কারিগর নাটোরের প্রখ্যাত প্রতিমাশিল্পী নীল কুমার দাস। তিনি অত্যন্ত নিপুণ হাতে ও সুচারুভাবে ১০ হাজার পিস কয়েন চকোলেট দিয়ে মা দুর্গা এবং তাঁর সন্তানদের এই অনন্য রূপ ফুটিয়ে তুলেছেন।
‎
‎তাহেরপুর শ্রী শ্রী গঙ্গা মাতা মন্দির কমিটির সভাপতি শিবেন হালদার এবং সাধারণ সম্পাদক দিজেন হালদার এই উৎসবমুখর পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনার বিষয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “এবারের চকোলেট প্রতিমাটি আমাদের এলাকার পূজার আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। দর্শনার্থীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যে পূজা উপভোগ করার জন্য কমিটির পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
‎সৃজনশীলতা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের এমন চমৎকার মেলবন্ধনে এবারের তাহেরপুরের এই পূজামণ্ডপটি পুরো রাজশাহী অঞ্চলের অন্যতম প্রধান আকর্ষণে পরিণত হয়েছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

তাহেরপুরে ১০ হাজার গোল্ডেন কয়েন চকোলেট দিয়ে তৈরি দুর্গাপ্রতিমা

আপডেট সময়ঃ ১২:৩৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬