বাগমারায় দুর্গাপূজা উপলক্ষে বিষ্ণু আরতি ফাউন্ডেশনের নতুন পোশাক বিতরণ
- আপডেট সময়ঃ ০৮:৪০:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- / ৩১ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে নতুন পোশাক বিতরণ করেছে বিষ্ণু আরতি ফাউন্ডেশন।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার ধামিন কামনগর এলাকায় এ পোশাক বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। বিষ্ণু আরতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশ্বজিৎ দের সার্বিক সহযোগিতায় উন্নয়নকর্মী, মানবাধিকারকর্মী ও বিষ্ণু আরতি ফাউন্ডেশনের বাগমারা উপজেলা শাখার সভাপতি সমরেশ কুমার সরকারের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
পোশাক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণু আরতি ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সুজন কুমার, সদস্য কৃষ্ণা মণ্ডল, সদস্য রাখি সরকারসহ এলাকার সুধীজন।
শারদীয় দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে এ উদ্যোগ গ্রহণ করা হয়। এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
বিষ্ণু আরতি ফাউন্ডেশন যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কাজ করছে, তা উত্তরোত্তর এগিয়ে যাক এবং সংগঠনটির কার্যক্রমের ব্যাপ্তি ও পরিধি আরও প্রসারিত হোক এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।



















