দুর্গাপুরে মাদক প্রতিরোধ বিষয়ক জন সচেতনতামূলক আলোচনা সভা
- আপডেট সময়ঃ ১১:৫১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- / ৭৩ বার পড়া হয়েছে।

মনিরুল ইসলাম, রাজশাহী প্রতিনিধি:
মাদক মুক্ত গড়বো দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুর উপজেলার ২নং কিসমতগনকৈড় ইউনিয়ন মাদক প্রতিরোধ বিষয়ক জনসচেতনতামুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(১৩ অক্টোবর) মঙ্গলবার বিকেলে উপজেলার ২নং কিসমতগনকৈড় ইউনিয়ন পরিষদের আয়োজনে, (ইউপি) মাদক প্রতিরোধ কমিটি সহযোগিতায় ঝিনারমোড়ে এম.এ. মতিন প্রশাসক ২নং কিসমতগনকৈড় ইউনিয়ন পরিষদ, এর সঞ্চালনায়: সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা।
প্রধান অতিথি: অধ্যাপক নজরুল ইসলাম, মাননীয় সংসদ সদস্য-৫৬ রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) তিনি বলেন, মাদকের বিরুদ্ধে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে আছেন, আপনারা প্রকাশ্যে না পারলে গোপনে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করুন, প্রশাসন দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে এবং মাদকের সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরোও বলেন, শুধু প্রসাশনকে নয় আমাদের নিজ নিজ ছেলে মেয়েদের ওপর নজর দারিতে রাখতে হবে এবং তৃণমূল পর্যায়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার গুরুত্বারোপ করেন, ক্ষুধামুক্ত দরিদ্র মুক্ত ও উন্নতশীল দেশ গড়তে এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত কে শক্তিশালী করতে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্তয়ে সবাইকে মাদকের বিরুদ্ধে একযোগে কাজ করতে হবে আমরা সবাই একসাথে কাজ করলে মাদকের জিরো পর্যায়ে আনা যাবে।
বিশেষ অতিথি: উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু ও দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার।
রাজনৈতিক নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন,
রুস্তম মোল্লা সাবেক আহবায়ক উপজেলা বিএনপি, জারজিস হোসেন সোহেল সদস্য উপজেলা বিএনপি, মাহবুর রহমান সদস্য জেলা যুবদল আঃ আলিম সভাপতি (ইউপি) বিএনপি, সোহেল বাবু (ইউপি) মাদক কমিটির সদস্য ও সভাপতি ৩নং ওয়ার্ড বিএনপি, সহ স্থানীয় নেতাকর্মী ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।




















