পাঁচবিবিতে জাতীয় কণ্যাশশু দিবস পালিত
- আপডেট সময়ঃ ০৯:৩৪:১৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / ২৩ বার পড়া হয়েছে।

আজাদ আলী , জয়পুরহাটঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় কণ্যাশিশু দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে র্যালী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে ।
” শিশু বিয়ে আর নয়, কণ্যা করবে বিশ্বজয় ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১২ অক্টোবর সোমবার বিকেল ৩ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এক সভা অনুষ্ঠিত হয়েছে । সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন । উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুল রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন , উপজেলা তথ্যসেবা কর্মকর্তা শাহনেওয়াজন পারভীন, উপজেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম ডালিম, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আজাদ আলী ।
পরে সকালে এ দিবস উপলক্ষে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয় ।




















