০৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মান্দায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ সভা

আরিফুজ্জামান রঞ্জু
  • আপডেট সময়ঃ ০৯:৩২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / ২৬ বার পড়া হয়েছে।

মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মান্দায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ সভা ও প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) মান্দা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। এতে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আতিয়া খাতুন।
অনুষ্ঠানে মান্দা থানার পুলিশ কর্মকর্তা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় উপকারভোগী পরিবার শনাক্তকরণ, তথ্য সংগ্রহ এবং কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে যোগ্য ও সুবিধাবঞ্চিত পরিবারের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে সঠিক তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ সভা

আপডেট সময়ঃ ০৯:৩২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬